× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বরিশাল ব্যুরো

প্রকাশিত: মার্চ ৬, ২০২৬, ১২:৫৬ পিএম

গৌরনদীতে বাস-মাইক্রোবাস মুখোমুখি, নিহত ২

বরিশাল ব্যুরো

প্রকাশিত: মার্চ ৬, ২০২৬, ১২:৫৬ পিএম

গৌরনদীতে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২। ছবি : রূপালী বাংলাদেশ

গৌরনদীতে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২। ছবি : রূপালী বাংলাদেশ

বরিশালের গৌরনদী উপজেলায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

শুক্রবার (৬ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী ইসলামিক মিশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার ওসি শামীম শেখ জানান, বরিশাল থেকে ঢাকার উদ্দেশে টেকেরহাট পরিবহন নামে একটি বাস যাওয়ার সময় বিপরীত দিক থেকে বরিশালের উদ্দেশে যাওয়া একটি মাইক্রোবাসের সঙ্গে গৌরনদীর কসবা এলাকায় মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মাইক্রোবাসের চালকসহ দুজন নিহত ও তিনজন আহত হন।

পুলিশ আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। এ ছাড়া বাস ও মাইক্রোবাস দুটি জব্দ করা হয়েছে। তবে বাসের চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

রূপালী বাংলাদেশ

Link copied!