× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৪, ২০২৬, ০৫:২০ পিএম

অস্বাস্থ্যকর সেমাই কারখানায় লাখ টাকা জরিমানা

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৪, ২০২৬, ০৫:২০ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

রমজানকে সামনে রেখে যখন বাজারে লাচ্ছা সেমাইয়ের চাহিদা বাড়ছে, ঠিক সেই সময় বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (৪ মার্চ) পরিচালিত এ অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের একাধিক প্রমাণ মিলেছে।

উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান। অভিযানে মোকামতলা গোডাউন রোডস্থ মেসার্স শাহী ট্রেডার্স (প্রো. মো. শাহী সানোয়ার শাহীন)-সহ কয়েকটি কারখানায় স্বাস্থ্যবিধি লঙ্ঘনের চিত্র ধরা পড়ে।

অভিযানকালে দেখা যায়, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে লাচ্ছা সেমাই উৎপাদন, অপরিচ্ছন্ন ও মরিচাধরা সরঞ্জাম ব্যবহার এবং কাঁচামাল ও প্রস্তুত পণ্য সংরক্ষণে সঠিক ব্যবস্থার অভাব রয়েছে।

বিশেষভাবে, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর অনুমোদন ছাড়া পণ্য উৎপাদনের অভিযোগ উঠে আসে, যা ভোক্তা সুরক্ষা আইনের গুরুতর লঙ্ঘন হিসেবে বিবেচিত। এসব অনিয়মের দায়ে তিনটি পৃথক মামলায় মোট ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

প্রশাসন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে কঠোরভাবে সতর্ক করে জানায়, ভবিষ্যতে স্বাস্থ্যবিধি মেনে এবং প্রয়োজনীয় অনুমোদন ছাড়া কোনো খাদ্যপণ্য উৎপাদন বা বাজারজাত করা যাবে না।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা ও ভোক্তাদের অধিকার রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। বিশেষ করে ধর্মীয় উৎসবকে ঘিরে খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

মোকামতলায় পরিচালিত এ অভিযান স্থানীয় ব্যবসায়ীদের জন্য যেমন সতর্কবার্তা, তেমনি ভোক্তাদের জন্যও স্বস্তির খবর, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে প্রশাসন মাঠে রয়েছে।

Link copied!