বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শেষ হওয়ার পর ফলাফল গণনা শুরু হয়েছে। প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছে, নিকটতম প্রতিদ্বন্দ্বীর তুলনায় উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে আছেন বিএনপি সমর্থিত প্রার্থী রেজাউল করিম বাদশা।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেল পর্যন্ত মোট ১৫০টি কেন্দ্রের মধ্যে ৫টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে।
এতে দেখা যায়, ধানের শীষ প্রতীকে রেজাউল করিম বাদশা পেয়েছেন ৩ হাজার ৪১৭ ভোট। অন্যদিকে দাঁড়িপাল্লা প্রতীকে জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল পেয়েছেন ১ হাজার ৫৭০ ভোট।
নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এই আসনে মোট ভোট পড়েছে প্রায় ৪২ দশমিক ৪৯ শতাংশ (পোস্টাল ব্যালট ছাড়া)।
বিকেল সাড়ে ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই কেন্দ্রগুলোতে ভোট গণনা শুরু হয়। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ধাপে ধাপে ফলাফল সংগ্রহ ও ঘোষণা করা হচ্ছে। শহরে নিরাপত্তা জোরদার রয়েছে এবং এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
-20260409185546.webp)

