ঢাকা বুধবার, ২২ জুলাই, ২০২৬

দুপচাঁচিয়ায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২২, ২০২৬, ০২:০২ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

বগুড়ার দুপচাঁচিয়ায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং শান্তি-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ জুলাই) বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহরুখ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার।

সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত ও স্থিতিশীল রাখতে অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার, যানজট নিরসন এবং জননিরাপত্তা নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক রাখতে সংশ্লিষ্ট সবার সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয় এবং এ বিষয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুর ইসলাম, দুপচাঁচিয়া থানার ওসি তাজমিলুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হামিদ, উপজেলা বিএনপির সভাপতি এ কে এম মনিরুল ইসলাম খান স্বপন, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক অধ্যক্ষ আব্দুল মজিদ, উপজেলার সব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।