মাগুরার শালিখা উপজেলার পুখুরিয়া গ্রামে বিদ্যুৎস্পর্শে অপূর্ব বিশ্বাস (৩৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে অপূর্বের স্ত্রী অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন। এ সময় স্ত্রীকে বাঁচানোর জন্য অপূর্ব দ্রুত এগিয়ে গিয়ে তাকে উদ্ধার করার চেষ্টা করেন। উদ্ধার করতে গিয়ে তিনিও বিদ্যুৎস্পর্শ হন।
পরিবারের সদস্য ও স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অপূর্ব বিশ্বাসকে মৃত ঘোষণা করেন। মর্মান্তিক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পরিবারের সদস্য ও স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারি হয়ে ওঠে।

