× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৬, ১০:৩৪ পিএম

সাম্প্রদায়িক সম্প্রীতির নবীনগর গড়ব : অ্যাডভোকেট মান্নান

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৬, ১০:৩৪ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট আব্দুল মান্নানের নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০৯ ফেব্রুয়ারি) বিকেলে নবীনগর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই জনসভায় নবীনগরের ২১টি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিলসহ বিপুল সংখ্যক বিএনপির নেতাকর্মী ও সমর্থক উপস্থিত হন। বিকাল ৩টা থেকেই জনসভাস্থলে মানুষের ঢল নামে।

নবীনগর সরকারি কলেজের সাবেক ভিপি ওবায়দুল হক লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা তকদির হোসেন মো. জসিম, সায়েদুল হক সাঈদ, সালাহ উদ্দিন ভূঁইয়া শিশির, আবুল হাসনাত রাজীব ভূঁইয়া, মহিলাদল নেত্রী লায়লা ইসলাম, প্রধান নির্বাচনি এজেন্ট মাসুদুর রহমান মাসুদ, সাবেক পৌর প্রশাসক মো. মলাই মিয়া, ইঞ্জিনিয়ার আব্দুল আউয়াল, সাবেক উপজেলা চেয়ারম্যান ফারুক আহমেদ, নবীনগর (পূর্ব) ইউপি চেয়ারম্যান এস কে হেলাল উদ্দিন, নবীনগর (পশ্চিম) ইউপি চেয়ারম্যান নুরে আজ্জামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

জনসভায় প্রধান বক্তা বিএনপি প্রার্থী অ্যাডভোকেট আব্দুল মান্নান বলেন, 'দীর্ঘ ১৭ বছর ধরে দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত। ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপির হাজারো নেতাকর্মী জেল-জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন।'

তিনি আরও বলেন, 'আপনাদের ভোটে নির্বাচিত হতে পারলে নবীনগরকে মাদকমুক্ত করা হবে, অবৈধ বালু মহাল উচ্ছেদ করা হবে, প্রতিটি গ্রামের সঙ্গে যোগাযোগ সড়ক নির্মাণ করা হবে। বেকার যুবকদের জন্য বিনামূল্যে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। নবীনগর–কড়িকান্দি ফেরিঘাট সড়ক দ্রুত প্রশস্ত করা হবে এবং নবীনগরের বড় বাজারকে খাজনামুক্ত করা হবে।'

তিনি নবীনগরে হয়রানিমূলক মামলা বন্ধ করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার অঙ্গীকার করে বলেন, 'হিন্দু-মুসলিম মিলেমিশে নবীনগরে বসবাস করবে। এসব লক্ষ্য বাস্তবায়নের জন্য ধানের শীষ মার্কায় আপনাদের মূল্যবান ভোট চাই।'

সভায় বক্তারা বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের মাধ্যমে নির্ধারিত হবে আগামী পাঁচ বছর নবীনগরের নেতৃত্ব কে দেবেন।

রূপালী বাংলাদেশ

Link copied!