× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৩১, ২০২৬, ০৮:১৭ পিএম

৩ মামলায় গ্রেপ্তার দেখানো হলো ডা. দীপু মনিকে, পক্ষে দাঁড়াননি কোনো আইনজীবী

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৩১, ২০২৬, ০৮:১৭ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

জুলাই-আগস্ট আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা তিনটি মামলায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনিকে চাঁদপুর আদালতে গ্রেপ্তার দেখানো হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল মান্নানের আদালতে তাকে ভার্চুয়াল মাধ্যমে হাজির করা হয়।

আদালত সূত্রে জানা যায়, সংশ্লিষ্ট তিনটি মামলার তদন্ত কর্মকর্তারা চাঁদপুর সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিন্টু দত্ত, এসআই নাদির শাহ এবং এসআই নুরে আলম আসামিকে গ্রেপ্তার দেখানোর আবেদন নিয়ে আদালতে উপস্থিত ছিলেন।

তদন্ত কর্মকর্তাদের বক্তব্য অনুযায়ী, ২০২৪ সালের ১৮ জুলাই ও ৪ আগস্ট জেলা বিএনপির সভাপতি ও বর্তমান সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকের বাসভবনে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। ওই মামলায় দীপু মনিকে প্রধান আসামি করে অভিযোগ করা হয়, তার নির্দেশেই এসব ঘটনা সংঘটিত হয়েছে।

আরেকটি মামলায় উল্লেখ করা হয়েছে, একই বছরের ৪ আগস্ট শহরের বাসস্ট্যান্ড এলাকায় তার প্ররোচনায় ছাত্র-জনতার ওপর হামলার ঘটনা ঘটে। এ ছাড়া পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় আন্দোলন চলাকালে সড়ক বিভাগের একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনাতেও তার সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।

তিনটি মামলায় আদালতে দীপু মনির পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। তিনি নিজেই অভিযোগ অস্বীকার করে বক্তব্য দেন। আদালত জানায়, ঘটনাগুলো চাঁদপুরে সংঘটিত হয়েছে এবং মামলার এজাহারে তাকে নির্দেশদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে।

সব দিক বিবেচনায় তদন্তের স্বার্থে আদালত তিন মামলাতেই তাকে ‘শোন অ্যারেস্ট’ হিসেবে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। বর্তমানে তিনি মুন্সীগঞ্জ জেলা কারাগারে রয়েছেন।

রাষ্ট্রপক্ষে আদালতে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট এ জেড এম রফিকুল হাসান রিপন, স্পেশাল পিপি শিরিন সুলতানা মুক্তা, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর হারুনুর রশিদসহ আরও কয়েকজন আইনজীবী।

রূপালী বাংলাদেশ

Link copied!