× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর

প্রকাশিত: মে ৪, ২০২৬, ০৫:১৭ পিএম

বোতলজাত সয়াবিন মজুত, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর

প্রকাশিত: মে ৪, ২০২৬, ০৫:১৭ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

চাঁদপুর শহরের বাবুরহাট বাজারে বোতলজাত সয়াবিন মজুত ও ভোক্তা অধিকার লঙ্ঘনের অভিযোগে ৪টি ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৪ মে) দুপুরে নিয়মিত বাজার তদারকি অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

তিনি বলেন, অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অবৈধভাবে বোতলজাত সয়াবিন তেল মজুত এবং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সয়াবিন তেল বিক্রির অপরাধে মেসার্স আহিল এন্টারপ্রাইজের মালিককে ৩০ হাজার টাকা, অধিক মূল্যে সয়াবিন তেল বিক্রির অপরাধে মেসার্স স্মৃতি ট্রেডার্সের মালিককে ৫ হাজার টাকা, বোতলজাত সয়াবিন তেল মজুত পাওয়ায় হাওলাদার ট্রেডার্সের মালিককে ৫ হাজার টাকা এবং পচা-বাসি মাংস ফ্রিজে সংরক্ষণের কারণে মেসার্স বিসমিল্লাহ ট্রেডার্সের মালিককে ৫ হাজার টাকাসহ মোট ৪৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

এ সময় মজুতকৃত ৩২০ লিটার বোতলজাত সয়াবিন তেল উদ্ধার করে নির্ধারিত মূল্যে সাধারণ ভোক্তাদের মাঝে বিক্রয় করা হয়।

জাতীয় গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. নজরুল ইসলাম এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল অভিযানে সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

Link copied!