× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৬, ০৫:৪৪ পিএম

চট্টগ্রাম বিমানবন্দরে ৩০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৬, ০৫:৪৪ পিএম

জব্দকৃত মন্ড ব্র্যান্ডের বিদেশি সিগারেট। ছবি: সংগৃহীত

জব্দকৃত মন্ড ব্র্যান্ডের বিদেশি সিগারেট। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের হজরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৩০ লাখ টাকা মূল্যের মন্ড ব্র্যান্ডের বিদেশি সিগারেট জব্দ করেছে এয়ারপোর্ট ‘বি’ শিফট। আমদানি নিয়ন্ত্রিত এসব চালানে মোট ২ লাখ ৪৮ হাজার শলাকা সিগারেট জব্দ করা হয়।

কাস্টমস সূত্র জানায়, বুধবার (৩১ ডিসেম্বর রাতে) গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস হাউসের এআইআর শাখার সহযোগিতায় সিগারেটগুলো জব্দ করা হয়।

সূত্র আরও জানায়, দুবাই থেকে রাত পৌনে ১০টায় আসা ফ্লাইট নম্বর বিএস-৩৪৪-এর যাত্রী মিনহাজুল করিম সজিবের কাছ থেকে ২০০ কার্টন, মিনহাজুল ইসলামের কাছ থেকে ৩৫০ কার্টন এবং মালিকবিহীন অবস্থায় ৬৯০ কার্টন সিগারেট উদ্ধার করা হয়।

উচ্চ শুল্ককরযুক্ত পণ্য হওয়ায় শুল্ক ও কর ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে ব্যাগেজে এসব সিগারেট বাংলাদেশে আমদানি করার অপচেষ্টা করা হয়েছিল।

জব্দ করা সিগারেটের চালানটি আটকপূর্বক ডিটেনশন মেমো (ডিএম) মূলে কাস্টমস হাউস চট্টগ্রামের গুদামে জমা রাখা হয়েছে। এ ঘটনায় কাস্টমস আইনের আওতায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

রূপালী বাংলাদেশ

Link copied!