× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৬, ১১:৫৮ এএম

চট্টগ্রাম বন্দরে মানববন্ধন-মিছিল নিষিদ্ধ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৬, ১১:৫৮ এএম

চট্টগ্রাম বন্দর। ছবি : সংগৃহীত

চট্টগ্রাম বন্দর। ছবি : সংগৃহীত

চট্টগ্রাম বন্দরের আশপাশের এলাকায় মিছিল, সভা-সমাবেশ, মানববন্ধন ও পথসভা নিষিদ্ধ ঘোষণা করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

শনিবার (৩১ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে সিএমপি কমিশনার হাসিব আজিজের সই করা এ-সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করা হয় বলে নগর পুলিশের জনসংযোগ বিভাগ জানিয়েছে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম বন্দর এলাকায় মিছিল ও সভা-সমাবেশের কারণে প্রায়ই যানজট সৃষ্টি হয়। এতে বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম ব্যাহত হয়, যা জাতীয় অর্থনীতির জন্য মারাত্মক ক্ষতিকর এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করতে পারে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জনশৃঙ্খলা, শান্তি ও নিরাপত্তা বজায় রাখা এবং বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রাখতে চট্টগ্রাম বন্দর সংলগ্ন বারেক বিল্ডিং মোড়, নিমতলা মোড়, ৩ নম্বর জেটি গেট, কাস্টমস মোড়, সল্টগোলা ক্রসিংসহ আশপাশের এলাকায় অস্ত্রশস্ত্র, তলোয়ার, বর্শা, বন্দুক, ছোরা, লাঠি, বিস্ফোরক দ্রব্য, ইট-পাথর বহন ও ব্যবহারসহ সব ধরনের মিছিল, সভা-সমাবেশ, মানববন্ধন ও পথসভা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!