× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৬, ০৮:৫৭ পিএম

সীতাকুণ্ডে বালু উত্তোলন নিয়ে সংঘর্ষ, মহাসড়ক অবরোধ

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৬, ০৮:৫৭ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় সাগর থেকে অবৈধভাবে বালু উত্তোলনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনার প্রতিবাদে স্থানীয় এলাকাবাসী ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করলে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে সৃষ্টি হয় তীব্র যানজট ও ভোগান্তি।

শনিবার (৪ এপ্রিল) বিকেল ৫টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুরস্থ বগুলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। অবরোধের ফলে মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে। এতে দূরপাল্লার যাত্রীসহ সাধারণ পথচারীরা চরম দুর্ভোগে পড়েন।

স্থানীয় সূত্রে জানা যায়, শীতলপুর এলাকার পশ্চিম পাশে অবস্থিত এম রহমান নামের একটি পরিত্যক্ত পুরাতন জাহাজভাঙা কারখানায় দীর্ঘদিন ধরে সাগর থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। অভিযোগ রয়েছে, একটি প্রভাবশালী চক্র বালু উত্তোলনে জড়িত এবং তাদের সহযোগিতায় একটি পক্ষ সক্রিয়ভাবে কাজ করছে।

বিকেলের দিকে স্থানীয়রা ওই পরিত্যক্ত শিপইয়ার্ডে গিয়ে বালু উত্তোলনের প্রতিবাদ জানালে একদল লোক তাদের ওপর হামলা চালায়। এতে অন্তত ৪ থেকে ৫ জন আহত হয়েছেন বলে দাবি করেন এলাকাবাসী। হামলার ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ জনতা মহাসড়কে নেমে এসে ব্যারিকেড দিয়ে অবরোধ সৃষ্টি করে।

এ বিষয়ে সীতাকুণ্ড উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মো. মাহবুব আলম অভিযোগ করে বলেন, ‘অবৈধভাবে সাগর থেকে বালু উত্তোলনের কারণে তাদের গ্রামের অস্তিত্ব হুমকির মুখে পড়েছে এবং নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। তারা প্রতিবাদ করলে সন্ত্রাসী হামলার শিকার হন। এরই প্রতিবাদে তারা মহাসড়ক অবরোধে বাধ্য হন।’

অন্যদিকে সীতাকুণ্ড মডেল থানার ওসি মহিনুল ইসলাম বলেন, ‘বালু উত্তোলনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে স্থানীয়রা মহাসড়কে ব্যারিকেড দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’

পরে প্রশাসনের আশ্বাসে বিকেল সাড়ে ৫টার দিকে অবরোধ তুলে নেয় এলাকাবাসী। এতে প্রায় আধা ঘণ্টা পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

Link copied!