ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

এবার চট্টগ্রামে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: মে ২১, ২০২৬, ০৮:৩৮ পিএম
ছবি : ভিডিও থেকে নেওয়া

চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার চেয়ারম্যান ঘাটা এলাকায় চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্থানীয়রা অভিযুক্ত একজনকে আটক করেছে।

বৃহস্পতিবার (২১ মে) বিকেলে এ ঘটনা ঘটে। পরে শিশুটিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে বাকলিয়া থানার ওসি মোহাম্মদ সোলাইমান বলেন, পূর্ব বাকলিয়া এলাকায় এক শিশুকে ধর্ষণের অভিযোগে স্থানীয়রা একজনকে আটকে রাখার খবরে পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ভিকটিমকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।