জিনিয়াস বাংলাদেশ ফাউন্ডেশন আয়োজিত মেধাবৃত্তি পুরস্কার বিতরণ ও শিশু উৎসব সম্পন্ন হয়েছে। চট্টগ্রাম নগরীর এলজিইডি মিলনায়নে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান ভতিথি ছিলেন চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবদুল্লাহ আল মামুন চৌধুরী।
জিনিয়াস বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক সরোজ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের (সিআরএফ) সভাপতি কাজী আবুল মনসুর, অপর্ণাচরণ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু তালেব মো. বেলাল, সিটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমীর হক মো. আবুল হোছাইন, জিনিয়াস ভাইস চেয়ারম্যান বিপ্লব মিত্র, দৈনিক দিনকালের চট্টগ্রাম ব্যুরো চিফ হাসান মুকুলসহ অন্যরা।
পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়ে জিনিয়াস বাংলাদেশ নির্বাচিত হয়ে ল্যাপটপ জিতে নেয় সিটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী জয়ন্তী চৌধুরী। এ ছাড়াও চট্টগ্রাম নগরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৩১৫ জন মেধাবী শিক্ষার্থীর হাতে পুরস্কার হিসেবে নগদ অর্থ, ক্রেস্ট, সনদ, বইসহ বিভিন্ন শিক্ষা উপকরণ প্রদান করা হয়।

