ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

টেকনাফে ১০ হাজার ইয়াবা ফেলে পালাল পাচারকারী

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৬, ০২:২২ পিএম
জব্দকৃত ইয়াবা। ছবি : রূপালী বাংলাদেশ

কক্সবাজারের টেকনাফে কোস্টগার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে ৫০ লাখ টাকা মূল্যের ১০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ২০ জানুয়ারি মঙ্গলবার বিকেল ৪টায় কোস্টগার্ড স্টেশন টেকনাফ ও নৌবাহিনীর সমন্বয়ে কক্সবাজারের টেকনাফ থানাধীন জালিয়াপাড়া সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে ওই এলাকায় তল্লাশি করে প্রায় ৫০ লাখ টাকা মূল্যের ১০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। মাদক পাচারকারীরা যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দকৃত ইয়াবার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

তিনি আরও বলেন, মাদক পাচার রোধে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।