ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

পেকুয়ায় প্রজন্ম লীগ সভাপতিসহ ২ জন গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২৬, ১২:৫৪ পিএম
গ্রেপ্তার ২ জন। ছবি : রূপালী বাংলাদেশ

কক্সবাজারের পেকুয়ায় বিশেষ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও অস্ত্র সরঞ্জামসহ প্রজন্ম লীগ সভাপতিকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এ সময় তার সঙ্গে থাকা আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ভোর ৬টায় পেকুয়া সদর ইউনিয়নের মাতবরপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র মেটাল ব্যাটন ও ৪টি কিরিচ উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন মাতবরপাড়া এলাকার মো. মোক্তার ও শাহীন আলম। মো. মোকতার পেকুয়া উপজেলা বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সভাপতি।

জানা গেছে, ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচনের প্রস্তুতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যেকোন বিশৃঙ্খলা রোধে যৌথ বাহিনী গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করেছে।

পেকুয়া থানার ওসি খাইরুল আলম গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন এবং জানান, আটকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও জানিয়েছেন, জাতীয় নির্বাচনের আগে আইনশৃঙ্খলা রক্ষার জন্য অবৈধ অস্ত্র ও অস্ত্রধারীদের গ্রেপ্তারে যৌথ বাহিনীর অভিযান চলমান রয়েছে।