যৌথবাহিনীর অভিযানে ৮ দিনে ১৭১ জন গ্রেপ্তার, উদ্ধার অস্ত্র ও মাদক
জানুয়ারি ৯, ২০২৬, ০১:২০ এএম
সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেডের অধীন ইউনিটগুলো অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে সারাদেশে যৌথ অভিযানে গত আট দিনে ১৭১ জনকে গ্রেপ্তার করেছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সূত্রে এ তথ্য জানা যায়। অভিযানের সময়কাল ছিল ১ থেকে ৮ জানুয়ারি।
আইএসপিআর জানায়, অভিযানে সন্ত্রাসী, মাদক কারবারি, মাদকাসক্ত,...