জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কক্সবাজারের উখিয়ায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী ক্যাম্পের বাইরে বসবাসকারী রোহিঙ্গাদের অভিযান শুরু করেছে। অভিযানে অন্তত এক হাজার রোহিঙ্গাকে আটক করা হয়েছে। অভিযান এখনো অব্যাহত রয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) ভোররাত থেকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালীসহ আশপাশের এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
যৌথ বাহিনীর সদস্যরা জানান, নির্বাচন সহিংসতামুক্ত ও নির্বিঘ্নে আয়োজন করতে মাঠ পর্যায়ে তারা সক্রিয় রয়েছেন।
সেনাবাহিনী ও যৌথ বাহিনীর কর্মকর্তারা জানান, আটক রোহিঙ্গারা ক্যাম্প প্রশাসনের অনুমতি ছাড়া দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে অবৈধভাবে বসবাস করছিল। এ ধরনের অভিযান আগেও চালানো হয়েছে। এর আগে চট্টগ্রামের দোহাজারীর বার্মা কলোনিসহ আশপাশের এলাকায় কয়েক দফা অভিযান চালিয়ে পাঁচ শতাধিক রোহিঙ্গাকে আটক করে পরে ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছিল।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন