ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

মিয়ানমারে পাচারকালে আলুসহ ১০ পাচারকারী আটক

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২৯, ২০২৬, ০৭:০৮ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ আলুসহ ১০ পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।

রোববার (২৯ মার্চ) সকাল ৮টায় কোস্ট গার্ড জাহাজ ‘জয় বাংলা’ কর্তৃক চট্টগ্রামের সাঙ্গু গ্যাস ফিল্ড সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন ওই এলাকায় সন্দেহজনক একটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ১১ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ২২ হাজার ৫০০ কেজি আলু, ২৩০ লিটার ডিজেল এবং পাচার কাজে ব্যবহৃত ফিশিং বোটসহ ১০ জন পাচারকারীকে আটক করা হয়।

জব্দকৃত মালামাল, পাচারকাজে ব্যবহৃত বোট এবং আটককৃত পাচারকারীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

পাচার ও চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।