× UCB Sticker Card
শুক্রবার, ১৯ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১০, ২০২৬, ০৪:০৩ এএম

৫ হাজার ইয়াবাসহ গ্রেফতার মেডিকেল কলেজের ৩ ছাত্র

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১০, ২০২৬, ০৪:০৩ এএম

৫ হাজার ইয়াবাসহ গ্রেফতার মেডিকেল কলেজের ৩ ছাত্র

কুমিল্লার বুড়িচং উপজেলায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের পাশে অভিযান চালিয়ে ইস্টার্ন মেডিকেল কলেজের ৩ শিক্ষার্থীকে ৫ হাজার পিস ইয়াবাসহ আটক করেছে কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। আটককৃতদের মধ্যে একজন ভারতীয় নাগরিক রয়েছেন।

সোমবার (৯ মার্চ) বিকেল আনুমানিক ৫টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল ইস্টার্ন মেডিকেল কলেজের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন—ভারতের ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা জেলার যাত্রাপুর থানার বাঘাইয়ার চর এলাকার ইমরান নাজির (২২)। তিনি কুমিল্লা ইস্টার্ন মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের ছাত্র।

এ ছাড়া কুমিল্লার বরুড়া উপজেলার ফয়েলগাছা ইউনিয়নের ফয়েলগাছা এলাকার মো. সাফা আহাম্মদ (২১), তিনিও একই কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। অপরজন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পূর্ব জোড়কানন ইউনিয়নের কানুয়ার মুখ এলাকার সোহেল রানা (৩৬), যিনি আগে প্রবাসে ছিলেন।

ডিবি পুলিশ জানায়, আটককৃতদের কাছ থেকে ইয়াবা উদ্ধারের বিষয়টি প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিশ্চিত হওয়া গেছে। বিষয়টি নিয়ে আরও তদন্ত চলছে।

কুমিল্লা জেলা ডিবি পুলিশের ওসি শাহ আলম শাহ জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক কারবারের সঙ্গে জড়িত যেই হোক না কেন, তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!