× UCB Sticker Card
শুক্রবার, ১৯ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ১০, ২০২৫, ১২:৩২ পিএম

কুমিল্লায় অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ গ্রেপ্তার

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ১০, ২০২৫, ১২:৩২ পিএম

শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন। ছবি- সংগৃহীত

শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন। ছবি- সংগৃহীত

কুমিল্লার চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেনকে (৩৫) অস্ত্রসহ গ্রেপ্তার করেছে সেনাবাহিনীর একটি টহল দল। 

সোমবার (৯ জুন) রাতে নগরীর টমছম ব্রিজসংলগ্ন গোবিন্দপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

অভিযানের সময় সাজ্জাদের কাছ থেকে চারটি ধারালো দা, একটি বড় ছুরি, একটি ছোট ছুরি, একটি গ্রিল কাটার কাঁচি, পাঁচটি সিজারসহ বিভিন্ন অপরাধমূলক সরঞ্জাম উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত সাজ্জাদ কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার শ্রীমন্তপুর গ্রামের আব্দুল খালেক মিয়ার ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম।

জানা গেছে, কুমিল্লার শীর্ষ সন্ত্রাসীর তালিকায় সাজ্জাদের নাম রয়েছে। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি টহল টিম গোবিন্দপুর এলাকার একটি বাড়িতে অভিযান চালায়। এ সময় সাজ্জাদের হেফাজতে থাকা বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

ওসি আরও বলেন, ‘সেনাবাহিনী সাজ্জাদকে আটক করে রাতেই সদর দক্ষিণ থানায় হস্তান্তর করেছে। সে কিছুদিন আগেই একটি মামলায় কারাভোগ শেষে কারাগার থেকে ছাড়া পায় এবং পুনরায় অপরাধে জড়িয়ে পড়ে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।’

তিনি আরও জানান, সাজ্জাদকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে নতুন একটি মামলা দায়ের করে মঙ্গলবার (১০ জুন) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।

Link copied!