সামনে আমাদের স্থানীয় সরকার নির্বাচন হবে। বিএনপি একটি বৃহৎ দল। বড় দল হিসেবে আমাদের মতবিরোধ থাকবেই। সবাইকে একত্রে রেখেই যেভাবে আমাদের দল ভালো করতে পারে সেভাবে আপনারা কাজ করে যাবেন ইনশাআল্লাহ। রোববার (২৬ জুলাই) বিকেলে ফেনীর সোনাগাজী পৌর অডিটোরিয়ামে জেলা কৃষক দলের উদ্যোগে আয়োজিত চার হাজার গাছের চারা বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে নেতৃবৃন্দের প্রতি তিনি এ আহ্বান জানান।
তিনি আরও বলেন, ভবিষ্যতে যেন আমাদের দেশের উন্নয়ন, অর্থনৈতিক অগ্রগতি, পরিবেশ রক্ষা এবং জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন হয়—সেই স্বপ্ন নিয়ে আমরা কাজ করছি। আপনারা সবাই আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য এবং আমার জন্য দোয়া করবেন।
জেলা কৃষক দলের সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে ও কৃষক দল নেতা নুর করিম এবং সাবেক ছাত্রদল নেতা রফিকুল ইসলামের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার ও সদস্য সচিব আলাল উদ্দিন আলাল।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন বাবলু, সদস্য সচিব সৈয়দ আলম ভূঞা, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শামছুউদ্দিন খোকন চেয়ারম্যান, পৌর বিএনপির আহ্বায়ক মঞ্জুর হোসেন বাবর, সদস্য সচিব নিজাম উদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঞা, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুল ফেরদাউস মিতা, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, কৃষক দল নেতা শেখ আনোয়ার প্রমুখ।

