× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২৬, ০২:৪১ পিএম

গাজীপুরে ইয়াবাসহ দুই যুবক আটক

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২৬, ০২:৪১ পিএম

আটক দুইজন। ছবি : রূপালী বাংলাদেশ

আটক দুইজন। ছবি : রূপালী বাংলাদেশ

গাজীপুরের শ্রীপুরে অভিযান চালিয়ে ১২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ। 

বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের বিন্দুবাড়ী গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই সাখাওয়াত হোসেন সাদ্দামের নেতৃত্বে একদল পুলিশ রাজাবাড়ী ইউনিয়নের বিন্দুবাড়ী গ্রামের জিওসি নামক স্থানের জাকির হোসেনের দোকানের সামনে সড়কে অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন দুই যুবককে তল্লাশি করে তাদের কাছ থেকে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাদের আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

আটক ব্যক্তিরা হলেন—মো. জোবায়ের হাসান ওরফে পলাশ (৩০)। তার পিতা মো. আতিকুল হাসান ও মাতা রহিমা বেগম। বর্তমানে তিনি শ্রীপুর পৌর এলাকার ২ নম্বর ওয়ার্ডে বসবাস করলেও তার স্থায়ী ঠিকানা কাপাসিয়া উপজেলার সূর্য নারায়ণপুর গ্রাম। অপরজন মো. জুয়েল হোসেন (২৬)। তার পিতা মোতাহার হোসেন ও মাতা ঝরনা খাতুন। তার বাড়ি শ্রীপুর উপজেলার বিন্দুবাড়ী গ্রামে।

এসআই সাখাওয়াত হোসেন সাদ্দামের জানয়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। তাদের আদালতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এ বিষয়ে শ্রীপুর থানার ওসি মোহাম্মদ নাছির আহমদ বলেন, ‘শ্রীপুরকে মাদকমুক্ত রাখতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়েছে। মাদক কারবারের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘সমাজ থেকে মাদক নির্মূলে পুলিশি তৎপরতার পাশাপাশি সচেতন নাগরিকদের সহযোগিতাও প্রয়োজন।’

স্থানীয় বাসিন্দাদের দাবি, এলাকায় মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান প্রয়োজন। পুলিশের এমন অভিযানে তারা সন্তোষ প্রকাশ করেছেন।

Link copied!