× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১, ২০২৬, ০৩:১২ পিএম

গাজীপুরে ইয়াবাসহ ৯ জন গ্রেপ্তার

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১, ২০২৬, ০৩:১২ পিএম

আটকরা। ছবি : রূপালী বাংলাদেশ

আটকরা। ছবি : রূপালী বাংলাদেশ

গাজীপুর মহানগরীর পুবাইল থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ইয়াবাসহ ৯ জনকে আটক করেছে পুলিশ । এ সময় মাদক সেবনের সরঞ্জাম ও দেশি অস্ত্র উদ্ধার করা হয়।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে পুবাইল থানাধীন হায়দরাবাদ তালতলা এলাকায় এ অভিযান পরিচালিত করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত সাড়ে ৯টার দিকে ওই এলাকার মাদক ব্যবসায়ী রাজিবের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পুলিশ বাড়ির একটি গোপন কক্ষ থেকে নীল রঙের জিপার ব্যাগে রাখা ১৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

এ সময় ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় বাসিন্দা ও সাংবাদিকদের সামনেই উদ্ধারকৃত ইয়াবা, মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম এবং দেশীয় অস্ত্র জব্দ করা হয়। পরে ঘটনাস্থল থেকে ৯ জনকে আটক করা হয়, যাদের মধ্যে কয়েকজন নিয়মিত মাদক সেবন ও ব্যবসার সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

পুবাইল থানার ওসি আতিকুল ইসলাম জানান, আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করে মাদক চক্রের সঙ্গে জড়িত আরও ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে।

তিনি আরও জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। 

Link copied!