× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১, ২০২৬, ০৭:৩৯ পিএম

সড়ক বিভাজনে উঠে গেল যাত্রীবাহী বাস

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১, ২০২৬, ০৭:৩৯ পিএম

সৌখিন এক্সপ্রেস বাসটি  বিভাজনে উঠে গেছে। ছবি : রূপালী বাংলাদেশ

সৌখিন এক্সপ্রেস বাসটি বিভাজনে উঠে গেছে। ছবি : রূপালী বাংলাদেশ

গাজীপুরের বাঘের বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজনে উঠে গেছে যাত্রীবাহী একটি বাস। 

বুধবার (১ এপ্রিল) দুপুর দুইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও সড়কের মাঝখানের অবকাঠামোর কিছু ক্ষতি হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সৌখিন এক্সপ্রেস’ নামের যাত্রীবাহী বাসটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দিয়ে চলাচল করছিল। ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী সৌখিন বাসটি দুপুরের দিকে বাঘের বাজার এলাকায় পৌঁছালে হঠাৎ বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। একপর্যায়ে সড়কের মাঝখানে স্থাপিত লোহার বেষ্টনি ভেঙে বাসটি সড়ক বিভাজকের ওপর উঠে যায়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, মহাসড়কের মাঝখানের লেন বিভাজকের লোহার কাঠামো ভেঙে গেছে এবং বাসটি সেখানেই আটকে আছে। র্ঘটনার সময় বাসটিতে চালক, হেলপারসহ যাত্রী থাকলেও কেউ আহত হননি। তবে ঘটনার পরপরই চালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে যান। দুর্ঘটনার পর সালনা হাইওয়ে থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তারা সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করে। ফলে সেখানে বড় ধরনের যানজটের সৃষ্টি হয়নি।

পুলিশ জানায়, দুর্ঘটনাটি বড় ধরনের প্রাণহানির ঘটনা হয়ে উঠতে পারত। তবে চালকের নিয়ন্ত্রণ হারালেও বাসটির গতি তুলনামূলক কম থাকায় বড় দুর্ঘটনা এড়ানো গেছে বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত ইনচার্জ সাব-ইন্সপেক্টর জাকারিয়া হোসেন বলেন, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের লেন বিভাজকের ওপর উঠে যায়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। চালক ও হেলপারকে এখনো শনাক্ত বা আটক করা যায়নি।

তিনি আরও বলেন, দুর্ঘটনার পর বাসটি সরানোর জন্য একটি রেকার আনা হয়েছিল। তবে সেটি দিয়ে বাসটি উদ্ধার করা সম্ভব হয়নি। বর্তমানে আরও শক্তিশালী ক্রেন আনার প্রস্তুতি চলছে। ক্রেনের মাধ্যমে বাসটি সরিয়ে সড়ক সম্পূর্ণ স্বাভাবিক করা হবে।

এদিকে, মহাসড়কের গুরুত্বপূর্ণ এ অংশে এমন দুর্ঘটনা ঘিরে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তারা বলছেন, প্রায়ই এই এলাকায় দ্রুতগতির যানবাহনের কারণে দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়। এজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও নজরদারি ও কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

Link copied!