× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৬, ০৪:৫১ পিএম

অসাবধানতায় বালতিতে ডুবে গেল আড়াই বছরের ইমা

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৬, ০৪:৫১ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানাধীন আমবাগ মিতালী ক্লাব এলাকায় বালতির পানিতে ডুবে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে ঘটে যাওয়া এই ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমেছে। নিহত শিশুটির নাম ইমা।

স্থানীয় সূত্রে জানা যায়, ইমার বাবা মোহাম্মদ ইসলাম পেশায় একজন রাজমিস্ত্রি এবং মা গৃহিণী। তাদের গ্রামের বাড়ি জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার আলীর পাড়া গ্রামে। জীবিকার প্রয়োজনে তারা গাজীপুরের কোনাবাড়ী এলাকার আমবাগ মিতালী ক্লাব এলাকায় আব্দুস সামাদের বাড়িতে ভাড়া থাকতেন।

ঘটনার সময় শিশুটির বাবা-মা উভয়েই বাসার ভেতরে ঘুমিয়ে ছিলেন। এ সুযোগে ইমা খেলতে খেলতে একসময় গোসলখানায় ঢুকে পড়ে। সেখানে রাখা অর্ধেক পানিভর্তি একটি বালতির মধ্যে অসাবধানতাবশত উল্টোভাবে (পা ওপরের দিকে ও মাথা নিচের দিকে) পড়ে যায় সে। দীর্ঘ সময় পানির মধ্যে ডুবে থাকার কারণে শ্বাসরোধ হয়ে তার মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

পরে পরিবারের সদস্যরা শিশুটিকে উদ্ধার করে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

প্রতিবেশীরা জানান, এমন দুর্ঘটনা বেদনাদায়ক এবং শিশুদের ক্ষেত্রে সামান্য অসতর্কতাও বড় ধরনের বিপদের কারণ হতে পারে। তারা এ ধরনের দুর্ঘটনা এড়াতে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান।

কোনাবাড়ী থানার ওসি মো. ইফতেখার হোসেন জানান, ঘটনাটি দুঃখজনক। পুলিশের টিম পাঠিয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।

রূপালী বাংলাদেশ

Link copied!