বিডিআর বিস্ফোরক মামলার আসামিদের মধ্যে আটজন সদস্য জামিনে মুক্তি পেয়েছেন। শুক্রবার (১ মে) বিকেলে তারা গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হন।
কারা সূত্রে জানা গেছে, মুক্তিপ্রাপ্তদের মধ্যে একজন কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে এবং বাকি সাতজন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ বন্দি ছিলেন। আদালত থেকে পাঠানো জামিননামা যাচাই-বাছাই শেষে কারা কর্তৃপক্ষ তাদের মুক্তির প্রক্রিয়া সম্পন্ন করে।
কারা কর্তৃপক্ষ জানায়, জামিননামা যাচাইয়ের পাশাপাশি মুক্তিপ্রাপ্তদের বিরুদ্ধে অন্য কোনো মামলায় আটকাদেশ রয়েছে কিনা তা নিশ্চিত করা হয়। অন্য কোনো মামলায় আটকাদেশ না থাকায় নিয়ম অনুযায়ী তাদের জামিনে মুক্তি দেওয়া হয়েছে।
এদিকে, বিকেলে কারাফটকে মুক্তিপ্রাপ্তদের স্বজনরা উপস্থিত ছিলেন। দীর্ঘদিন পর স্বজনদের ফিরে পেয়ে সেখানে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
উল্লেখ্য, বিডিআর বিস্ফোরক মামলায় আটক আসামিদের জামিন ও বিচারিক কার্যক্রম বিভিন্ন পর্যায়ে চলমান রয়েছে।


