× UCB Sticker Card
বুধবার, ১৭ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

প্রকাশিত: জুন ১৭, ২০২৬, ০৮:০৮ পিএম

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কনসালটেশন কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

প্রকাশিত: জুন ১৭, ২০২৬, ০৮:০৮ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

শিক্ষার গুণগত মানোন্নয়ন, অংশীজনদের চাহিদা নিরূপণ এবং যুগোপযোগী কারিকুলাম উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) এবং কানাডাভিত্তিক কমনওয়েলথ অব লার্নিং (COL)-এর আওতাধীন কমনওয়েলথ এডুকেশনাল মিডিয়া সেন্টার ফর এশিয়া (CEMCA)-এর যৌথ উদ্যোগে “Stakeholder Consultation for Needs Assessment and Curriculum Design” শীর্ষক এক  কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ জুন) সকালে বিশ্ববিদ্যালয়ের ই-লার্নিং সেন্টারে আয়োজিত এ কর্মশালার প্রধান লক্ষ্য ছিল অংশীজনদের মতামত, অভিজ্ঞতা ও প্রত্যাশার আলোকে শিক্ষাগত চাহিদা নিরূপণ এবং আধুনিক, চাহিদাভিত্তিক ও মানসম্মত কারিকুলাম প্রণয়নের জন্য কার্যকর সুপারিশ প্রণয়ন।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, চতুর্থ শিল্পবিপ্লব, প্রযুক্তিনির্ভর শিক্ষা ও পরিবর্তিত কর্মবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষাক্রম প্রণয়ন আজ সময়ের দাবি। অংশীজনদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে প্রণীত কারিকুলাম শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  প্রো-ভিসি (শিক্ষা) প্রফেসর ড. আনিসুর রহমান ও প্রো-ভিসি (প্রশাসন) প্রফেসর ড. মোঃ সিরাজুল ইসলাম। তারা শিক্ষার মানোন্নয়নে অংশীজনভিত্তিক পরিকল্পনা ও কারিকুলাম উন্নয়নের গুরুত্ব তুলে ধরেন।

কর্মশালায় অনলাইনে অংশগ্রহণ করে বক্তব্য প্রদান করেন CEMCA-COL এর পরিচালক ড. বি. সাদরাক এবং CEMCA, ভারত এর কনসালট্যান্ট মিস নাবিলা আতা। তারা আন্তর্জাতিক অভিজ্ঞতার আলোকে শিক্ষাক্রম উন্নয়নে অংশীজন পরামর্শের গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জহির রায়হান।

কর্মশালায় আরো উপস্থিত ছিলেন স্কুল অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ডিন প্রফেসর ড. আব্দুল মজিদ মণ্ডল, স্কুল অব এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের ডিন অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম, স্কুল অব এডুকেশনের ডিন অধ্যাপক মো. আমিরুল ইসলাম, স্কুল অব সোশ্যাল সায়েন্সেস, হিউম্যানিটিজ অ্যান্ড ল্যাঙ্গুয়েজেসের প্রফেসর মো. আনিছুর রহমান, প্রফেসর ড. সায়মা আহমদ, আইইউটি ও কারিকুলাম বিশেষজ্ঞ প্রফেসর ড. শাহাদাত হোসেন, স্কুল অব এডুকেশনের এসোসিয়েট প্রফেসর সাকিবা ফেরদৌসী, এসোসিয়েট প্রফেসর মো. জহুরুল ইসলাম, মিডিয়া বিভাগের পরিচালক শরীফ মো. শাহাবুদ্দিন, কম্পিউটার বিভাগের পরিচালক মো. মাসুম বিল্লাহ, আইটি হেড মো. মমিনুল ইসলামসহ বিভিন্ন অংশীজন প্রতিনিধি এবং শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) টিএম. আহমেদ হুসেইন। কর্মশালাটি সঞ্চালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. মো. জাকির হোসেন তালুকদার।

কর্মশালায় অংশগ্রহণকারীরা শিক্ষার গুণগত উৎকর্ষতা অর্জন, দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং আন্তর্জাতিক মানসম্পন্ন কারিকুলাম প্রণয়নে অংশীজনদের মতামতকে অধিকতর গুরুত্ব দেওয়ার ওপর জোর দেন। প্রাণবন্ত আলোচনা, মতবিনিময় ও অংশগ্রহণমূলক কার্যক্রমের মধ্য দিয়ে কর্মশালাটি সম্পন্ন হয়।

Link copied!