× UCB Sticker Card
বুধবার, ১৭ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: জুন ১৭, ২০২৬, ০৯:১১ পিএম

স্কুল ফাঁকি দিয়ে মেঘনা নদীতে সাত বন্ধুর গোসল, দুই জনের মৃত্যু

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: জুন ১৭, ২০২৬, ০৯:১১ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

স্কুল ফাঁকি দিয়ে বন্ধুদের সঙ্গে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজের চার ঘণ্টা পর দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। বুধবার (১৭ জুন) বিকেলে নদী থেকে তাদের নিথর দেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- রাজধানীর কদমতলী থানার শনিআখড়া এলাকার রাজু মিয়ার ছেলে ও বর্ণমালা স্কুলের দশম শ্রেণির ছাত্র মেরাজ (১৫) এবং ধনিয়া এলাকার ফারুক ভূঁইয়ার ছেলে ও এ কে স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্র কায়েস ভূঁইয়া (১৩)।

সহপাঠীদের সূত্রে জানা যায়, বুধবার দুপুরে রাজধানীর একে স্কুল অ্যান্ড কলেজের ৩ জন এবং বর্ণমালা স্কুলের ৪ জন শিক্ষার্থী স্কুল ফাঁকি দিয়ে একত্রিত হয়ে সোনারগাঁয়ে মেঘনা নদীতে ঘুরতে আসে। দুপুর ২টার দিকে তারা নদীতে গোসলে নামে। একপর্যায়ে তাদের মধ্যে দুইজন পানিতে তলিয়ে যেতে লাগলে মেরাজ ও কায়েস তাদের উদ্ধার করতে এগিয়ে যায়। কিন্তু সাঁতার না জানায় তীব্র স্রোতের তোড়ে মেরাজ ও কায়েস নিজেই নদীর পানিতে তলিয়ে যায়।

​খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল। দীর্ঘ চার ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযান শেষে বিকেল থেকে একে একে মেরাজ ও কায়েসের মরদেহ নদী থেকে উদ্ধার করা হয়।

নিহতদের পরিবার জানায়, সন্তানরা যে স্কুল ফাঁকি দিয়ে মেঘনা নদীতে ঘুরতে এসেছে, সে বিষয়ে তারা কিছুই জানতেন না। সাঁতার না জানাটাই তাদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে।

​নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের জোন-২ এর উপ-পরিচালক মো. ওসমান গনি জানান, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। প্রায় চার ঘণ্টার চেষ্টায় দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঘটনাস্থলে সোনারগাঁ থানার ওসি গোলাম সারোয়ার ও বৈদ্যেরবাজার নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহাবুবুর রহমান ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করে জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। কিশোর বয়সের শিক্ষার্থীদের এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে এলাকায় ও তাদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Link copied!