গাজীপুরের কাশিমপুর পার্ট-৩ (মহিলা) কারাগার থেকে এক নারী বন্দী পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে কারাগারজুড়ে আলোচনা-গুঞ্জন সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটলেও শুক্রবার (১৭ জুলাই) বিকেলে বিষয়টি জানাজানি হয়।
তবে এ বিষয়ে কারা কর্তৃপক্ষে একাধিক মুঠোফোনে ফোন করলেও ফোন রিসিভ করেননি। পলায়নকারী বন্দীর নাম মোছা. রিম্পা (২১) মেহেরপুর জেলার গাংনী থানার রায়পুর এলাকার মো. হাসান মেয়ে।
তিনি ঢাকার ধানমন্ডি থানার ভ্রাম্যমাণ আদালতের তিন মাসের সাজা প্রাপ্ত বন্দী। কাশিমপুর পার্ট ৩ (মহিলা) কারাগারে আটক ছিলেন।
এ ঘটনায় কারা কর্তৃপক্ষ কোনাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছে বলে জানিয়েন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মো ইফতেখার হোসেন।
তিনি আরও জানান, আনুমানিক গতকাল সন্ধ্যা সাড়ে সাতটায় থেকে বন্দী রিম্পা নিখোঁজ রয়েছে। আজ বিকেলে কোনাবাড়ি থানায় কারা কর্তৃপক্ষ একটি মামলা দায়ের করেন।

