× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৬, ১০:৪২ পিএম

সাধুরপাড়া বিএনপির আয়োজনে গণমিছিল

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৬, ১০:৪২ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

জামালপুরের বকশীগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাধুরপাড়া ইউনিয়ন বিএনপির আয়োজনে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনি গণমিছিলে দলীয় নেতাকর্মীসহ মানুষের ঢল নামে।

সোমবার (০৯ ফেব্রুয়ারি) বিকালে বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়ন বিএনপির আয়োজনে গণমিছিলটি অনুষ্ঠিত হয়।

সাধুরপাড়া ইউনিয়নের বটতলা মোড় থেকে গণমিছিলটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কামালের বার্ত্তী কে বি মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে গিয়ে শেষ হয়। গণমিছিলে বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের প্রায় ৫ হাজার নেতাকর্মীসহ সাধারণ জনতার স্লোগানের স্লোগানে মুখরিত হয়।

গণমিছিলে বকশীগঞ্জ খাতেমুন মঈন মহিলা ডিগ্রি কলেজ সাবেক অধ্যক্ষ হেলাল উদ্দিন খান, বকশীগঞ্জ মুক্তিযোদ্ধা কমান্ডার নওশেদ আলী, সাধুরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি গাজিউর রহমান মোল্লা, সাধুরপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম, সাধুর পাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহিন খানসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

গণমিছিল শেষে কামালের বার্ত্তী কে বি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপিকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করতে ভোটারদের প্রতি আহবান জানানো হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!