× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

প্রকাশিত: মে ১৬, ২০২৬, ০৮:০৫ পিএম

সরিষাবাড়ীতে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

প্রকাশিত: মে ১৬, ২০২৬, ০৮:০৫ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

জামালপুরের সরিষাবাড়ীতে গভীর রাতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে একটি ওয়ার্ড বিএনপির কার্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে দলীয় ব্যানার, ফেস্টুন ও জাতীয় নেতাদের ছবি পুড়ে যায়।

শনিবার (১৬ মে) সকালে উপজেলার পোগলদীঘা ইউনিয়নের বিন্নাফৈর গ্রামের ২নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ে এ অগ্নিসংযোগের ঘটনা জানা যায়। খবর পেয়ে সরিষাবাড়ী থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২-৩ দিন ধরে কার্যালয়টি বন্ধ ছিল। শনিবার সকালে বিন্নাফৈর বাজারের লোকজন অফিসের দরজার তালা ভাঙা অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি দলীয় নেতাকর্মীদের জানানো হলে তারা ঘটনাস্থলে এসে দেখতে পান—কার্যালয়ের ভেতরে টাঙানো জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমান এবং আব্দুস সালাম তালুকদারের ছবিসহ বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও প্রতীকী ম্যুরাল আগুনে পুড়ে গেছে।

ঘটনার খবর পেয়ে পোগলদীঘা ইউনিয়ন বিএনপির সভাপতি মামুনুর রশিদ ফকির, সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রনজু, যুবদলের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন ও কৃষকদলের আহ্বায়ক আব্দুল মজিদসহ নেতাকর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

ঘটনার নিন্দা জানিয়ে ইউনিয়ন বিএনপির সভাপতি মামুনুর রশিদ ফকির অভিযোগ করেন, রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টির উদ্দেশ্যে পরিকল্পিতভাবে আওয়ামী লীগ সংশ্লিষ্ট ব্যক্তিরা এ অগ্নিসংযোগ ঘটিয়েছে।

অন্যদিকে, সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রনজু বলেন, দেশের উন্নয়ন ও স্থিতিশীলতা নষ্ট করতে পরিকল্পিতভাবে এ ধরনের নাশকতা চালানো হচ্ছে। তিনি দ্রুত তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান।

সরিষাবাড়ী থানার ওসি (তদন্ত) মনিরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Link copied!