× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশিত: আগস্ট ১৮, ২০২৫, ০১:৫৪ পিএম

ধর্ষণ থেকে বাঁচতে পুরুষাঙ্গ কাটলেন গৃহবধূ

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশিত: আগস্ট ১৮, ২০২৫, ০১:৫৪ পিএম

শার্শা থানা। ছবি- রূপালী বাংলাদেশ

শার্শা থানা। ছবি- রূপালী বাংলাদেশ

যশোরের শার্শা উপজেলার পাড়ের কায়বা গ্রামে এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মুবায়দুল রহমান (৩৫) নামের এক যুবককে আটক করা হয়েছে। নিজের সতীত্ব রক্ষায় সাহসিকতার সঙ্গে প্রতিরোধ করে ওই গৃহবধূ মুবায়দুলের পুরুষাঙ্গ কেটে ফেলেন। এ ঘটনার পর থেকে মুবায়দুল টানা ৯ দিন পলাতক ছিলেন।

আজ সোমবার (১৮ আগস্ট) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে তার বাড়ি থেকে আটক করে। আটককৃত মুবায়দুল শার্শার পাড়ের কায়বা (বিজিবি ক্যাম্প সংলগ্ন) গ্রামের আতিয়ার রহমানের ছেলে।

ভুক্তভোগী ওই নারী জানান, মুবায়দুল রহমান তাকে দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব দিচ্ছিলেন। তিনি রাজি না হওয়ায় গত ৯ আগস্ট গভীর রাতে মুবায়দুল তাদের বাড়ির উঠানে এসে ঘরের চালে ঢিল ছুড়তে থাকেন। শব্দ শুনে ঘুম ভেঙে গেলে তিনি বাইরে আসেন। এ সময় ওত পেতে থাকা মুবায়দুল তাকে জাপটে ধরে শরীরের বিভিন্ন জায়গায় হাত দেন এবং মুখ চেপে ধরেন। এরপর তাকে বাড়ির পাশে নিয়ে গিয়ে মাটিতে ফেলে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালান।

এমন পরিস্থিতিতে নিজের সতীত্ব ও জীবন রক্ষার তাগিদে তিনি পাশে থাকা একটি ব্লেড দিয়ে মুবায়দুলের পুরুষাঙ্গ কেটে ফেলেন। তার চিৎকারে স্বামী, দুই সন্তান এবং আশপাশের লোকজন এগিয়ে এলে মুবায়দুল পালিয়ে যান।

এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী শার্শা থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে মুবায়দুল ৯ দিন আত্মগোপনে ছিলেন। অবশেষে শার্শা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোমবার গভীর রাতে তাকে আটক করে।

এ প্রসঙ্গে শার্শা থানার ওসি কে এম রবিউল ইসলাম বলেন, ‘ধর্ষণ চেষ্টার ঘটনায় দায়ের করা মামলায় মুবায়দুল রহমান নামে একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিকে আজ দুপুরে আদালতে পাঠানো হবে।’

Link copied!