ঝিনাইদহের মহেশপুর-জীবননগর সড়কে চলন্ত একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে ঢুকে পড়ায় একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে মহেশপুর উপজেলার মহেশপুর-জীবননগর সড়কের শিশুতলা বাজার এলাকায়।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ৮টার দিকে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের শিশুতলা বাজার এলাকায় একটি চলন্ত প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি চায়ের দোকানে ঢুকে পড়ে। এ সময় চায়ের দোকানদারসহ সেখানে অবস্থানরত চারজন গুরুতর আহত হন।
আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের যশোর সদর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় চায়ের দোকানদার ইব্রাহিম মারা যান।
এদিকে প্রাইভেটকার চালকের বাড়ি পার্শ্ববর্তী চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া এলাকায় বলে জানা গেছে।


