× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৬, ০৮:১৭ পিএম

আ.লীগের ভোট ধানের শীষে চাইলেন রাশেদ খান

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৬, ০৮:১৭ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

আওয়ামী লীগ নেতাকর্মীদের ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন ঝিনাইদহ-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী রাশেদ খান। তিনি বলেছেন, আমার আওয়ামী লীগের বন্ধুদের উদ্দেশে বলতে চাই, আপনারা ধানের শীষ প্রতীকে ভোট দিন। আপনাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের। যদি কেউ ভয় দেখায়, যদি কেউ চাঁদা দাবি করে আমাদের জানাবেন ওদের আমরা দাঁতভাঙা জবাব দেব। নির্বাচিত হলে কালীগঞ্জ উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে।

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার গাজীর বাজার স্কুল মাঠে বিএনপি আয়োজিত নির্বাচনি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

সমাবেশে রাশেদ খান বলেন, ৫ আগস্টের পর আওয়ামী লীগের চেয়ারম্যান ও নেতাকর্মীদের কাছ থেকে চাঁদাবাজি করা হয়েছে। জামাল ইউনিয়নের জোড়া খুনের ঘটনা সবাই জানে—এসব অপরাধের বিচার অবশ্যই হবে। আমাকে হুমকি দেওয়া হচ্ছে, কিন্তু আমরা কারো হুমকিতে ভয় পাই না। গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা বিজয়ী হয়েছি, এবার গণরায়ের মাধ্যমেও বিজয় আসবে ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, আমি নির্বাচিত হলে এই এলাকার শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ খাতে ব্যাপক উন্নয়ন সাধিত হবে। কোনো রাস্তা কাঁচা থাকবে না, প্রতিটি নাগরিক সেবা নিশ্চিত করা হবে। সংখ্যালঘু সনাতন ধর্মাবলম্বী নাগরিকদের উদ্দেশে বলতে চাই—আপনারা নিরাপদে ও নির্বিঘ্নে বসবাস করবেন, বিএনপি আপনাদের শতভাগ নিরাপত্তা দেবে।

সমাবেশে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ বলেন, ধানের শীষকে বিজয়ী করতেই হবে। তারেক রহমানের নেতৃত্বে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়নে কাজ করতে চাই।

কেন্দ্রীয় কৃষক দলের সদস্য হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন— কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইসরাইল হোসেন জীবন, যুবদলের সদস্যসচিব মাহাবুর রহমান মিলন, সাবেক ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম মোল্লা, বিএনপি নেতা তরিবুর রহমান সাগরসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সমাবেশ শেষে একটি মিছিল গাজীর বাজার এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

রূপালী বাংলাদেশ

Link copied!