× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৬, ০৩:১১ পিএম

মাধবপুরে গ্রেপ্তার আতঙ্ক, না খেয়ে দিন কাটাচ্ছে পরিবারগুলো

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৬, ০৩:১১ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ৯ নম্বর মনোহরপুর ইউনিয়নের মাধবপুর গ্রামে জাহিদ গ্রুপ ও সাদত গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের জেরে ৭২ বছর বয়সি মহন শেখ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সংঘটিত এই নৃশংস ঘটনার পর পুরো গ্রামজুড়ে নেমে এসেছে আতঙ্ক, অনিশ্চয়তা আর ভয়ের ছায়া। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড সংঘঠিত হয়।

এ ঘটনায় মতলেব শেখের ছেলে মহন শেখ নিহত হন। এ ঘটনায় তার ছেলে রশিদ শেখ বাদী হয়ে শৈলকুপা থানায় ৪২ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন (মামলা নম্বর-৩১)।

ইতোমধ্যে অভিযান চালিয়ে ৪ নম্বর আসামি শের আলী মণ্ডলকে (পিতা: মৃত ইরাদ আলী মণ্ডল) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আতঙ্কে গোটা এলাকা পুরুষশূন্য হয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।

রূপালী বাংলাদেশ

Link copied!