ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

শৈলকুপায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহে বর্ণাঢ্য শোভাযাত্রা

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশিত: মে ২০, ২০২৬, ০৬:০১ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

ঝিনাইদহের শৈলকুপায় ‘ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬’ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ‘দুর্যোগে আমাদের একটাই পথ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (২০ মে) সকালে শৈলকুপা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবাসিক প্রকৌশলী (বিদ্যুৎ) মো. রুহুল আমিন। এ সময় তাদের উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়।

পরে শৈলকুপা ফায়ার স্টেশন প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ফায়ার স্টেশনে এসে শেষ হয়।

এ সময় ফায়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মচারী, সামাজিক সংগঠনের সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মো. মহিউদ্দিন ফায়ার সার্ভিসে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতির বিশদ বিবরণ দেন। তিনি অগ্নিকাণ্ড ও বিভিন্ন দুর্যোগ মোকাবেলায় ব্যবহৃত সরঞ্জামের কার্যকারিতা এবং জনসচেতনতার গুরুত্ব তুলে ধরেন।

বক্তারা বলেন, অগ্নিকাণ্ড ও দুর্যোগ মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধি এবং দ্রুত সেবার মান উন্নয়নে ফায়ার সার্ভিস নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ফায়ার সার্ভিস সপ্তাহের এ আয়োজন সাধারণ মানুষের মাঝে সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।