× UCB Sticker Card
সোমবার, ২২ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২৫, ০৯:১১ এএম

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ফরিদসহ গ্রেপ্তার ২

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২৫, ০৯:১১ এএম

ছাত্রলীগ নেতা ফরিদ উদ্দীন।    ছবি- সংগৃহীত

ছাত্রলীগ নেতা ফরিদ উদ্দীন। ছবি- সংগৃহীত

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ফরিদ উদ্দীনকে (৪০) গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১৭ ডিসেম্বর) সকালে পাকুন্দিয়া পৌর সদর বাজারের পাটমহাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পাকুন্দিয়া থানা পুলিশ।

গ্রেপ্তার ফরিদ উদ্দীন পৌর সদরের টান লক্ষীয়া গ্রামের চাঁন মিয়ার ছেলে। তিনি পাকুন্দিয়া পৌর ছাত্রলীগের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক।

পরে দুপুরে তাকে কিশোরগঞ্জের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, গত ১৪ নভেম্বর রাতে পাকুন্দিয়া পৌর সদরের শ্রীরামদি এলাকায় পাকুন্দিয়া-কিশোরগঞ্জ মহাসড়কে গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে আওয়ামী লীগের কিছু নেতাকর্মী। খবর পেয়ে পাকুন্দিয়া থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে তারা পালিয়ে যায়। এ ঘটনায় ২ ডিসেম্বর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. খুরশীদ আলম বাদী হয়ে ৩৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করে সন্ত্রাস দমন আইনে থানায় মামলা করেন।

এ মামলায় ফরিদ উদ্দীন ৩৩ নম্বর আসামি।

পাকুন্দিয়া থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম বলেন, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ফরিদ উদ্দীন এজাহারনামীয় আসামি। তাই তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

এ ছাড়া বৈষম্যবিরোধী মামলায় উপজেলার বাহাদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সক্রিয় কর্মী মঞ্জুরুল হক মঞ্জুকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাতে বাহাদিয়া এলাকা থেকে গ্রেপ্তার করে বুধবার দুপুরে তাকেও আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!