× UCB Sticker Card
সোমবার, ২২ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুন ২২, ২০২৬, ০৭:১১ এএম

বিশ্বের সবচেয়ে বড় এলএনজি কারখানায় বিস্ফোরণ

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুন ২২, ২০২৬, ০৭:১১ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বিশ্বের সবচেয়ে বড় তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) প্রক্রিয়াকরণ কেন্দ্র রাস লাফানের একটি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। কারখানাটি কাতারের উত্তর-পূর্ব উপকূলে অবস্থিত। এটি থেকে বিশ্বের মোট প্রাকৃতিক গ্যাসের প্রায় ২০ শতাংশ সরবরাহ করা হয়।

রোববার (২১ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বা কোনো গ্যাস লিকেজ হওয়ার খবর পাওয়া যায়নি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘কারিগরি ত্রুটির কারণে রাস লাফান শিল্প এলাকার একটি কারখানায় অভ্যন্তরীণ বিস্ফোরণ ঘটেছে। বেসামরিক প্রতিরক্ষা দলগুলো পরিস্থিতি সামাল দেওয়া শুরু করেছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং কোনো ধরনের গ্যাস নিঃসরণ জনসাধারণের জন্য নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়নি।’

রাজধানী দোহার উত্তরে এএফপি সাংবাদিকরা বিস্ফোরণের শব্দ শোনার পর জানান, রাস লাফান শিল্প এলাকার একটি কারখানায় কারিগরি ত্রুটির কারণে অভ্যন্তরীণ বিস্ফোরণ ঘটে। পরে বেসামরিক প্রতিরক্ষা দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে।

কাতারের জ্বালানি উৎপাদনকারী প্রতিষ্ঠানটি জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। কিন্তু বিস্ফোরণের ফলে অভ্যন্তরীণ বাজারে গ্যাস সরবরাহকারী প্ল্যান্টটির কোনো ক্ষতি হয়েছে কি না, তা তারা জানায়নি।

বিশ্বের অন্যতম বৃহত্তম এলএনজি প্রক্রিয়াকরণ ও রপ্তানি কেন্দ্র রাস লাফান। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মাঝে গ্যাসক্ষেত্রগুলোকে সুরক্ষায় এটি বিশ্ব ভূ-রাজনীতিতে অন্যতম গুরুত্বপূর্ণ স্থান। এখানে কাতার এনার্জি এলএনজি প্ল্যান্ট, ডলফিন গ্যাস প্রসেসিং এবং পার্ল জিটিএলের মতো বিশাল সব স্থাপনার অবস্থান।

সূত্র: গালফ টুডে, রয়টার্স

রূপালী বাংলাদেশ

Link copied!