× UCB Sticker Card
সোমবার, ২২ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২৫, ০৯:৪৭ পিএম

মানসিক ভারসাম্যহীন ছেলের হাতে মা খুন

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২৫, ০৯:৪৭ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

কিশোরগঞ্জের অষ্টগ্রামে মানসিক ভারসাম্যহীন ছেলের ধারালো অস্ত্রের আঘাতে বিলকিস বেগম (৪৫) নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার খান ঠাকুর দিঘীর পাড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বিলকিস বেগম ওই এলাকার নজরুল ইসলাম (ওড়ন মিয়া)-এর স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের খাবার শেষে বিলকিস বেগম ঘরের বাইরে প্লেট ধোয়ার জন্য বের হন। এ সময় তার মানসিক ভারসাম্যহীন ছেলে তামিম মিয়া (২৪) বসতঘর থেকে একটি বটি এনে আকস্মিকভাবে মায়ের মাথা, কপাল ও পিঠে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। এতে ঘটনাস্থলেই বিলকিস বেগমের মৃত্যু হয়।

খবর পেয়ে অষ্টগ্রাম থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। হত্যাকাণ্ডের পর অভিযুক্ত তামিম মিয়া পালিয়ে যায়।

অষ্টগ্রাম থানার ওসি মো. সোয়েব খান জানান, ‘অভিযুক্ত তামিম মিয়া মানসিক ভারসাম্যহীন। তিনি প্রায় ১০ বছর পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বাড়িতে আনার পর তাকে শিকল দিয়ে বেঁধে রাখা হতো এবং সে মায়ের সঙ্গেই থাকত। ঘটনার পর সে পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

Link copied!