× UCB Sticker Card
সোমবার, ২২ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৬, ০৬:৩৩ পিএম

তাড়াইলে জামায়াত প্রার্থীর শেষ জনসভা

তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৬, ০৬:৩৩ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ–তাড়াইল) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী প্রফেসর কর্নেল ডা. জেহাদ খান (অব.)-এর শেষ নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০৯ ফেব্রুয়ারি) দুপুর ২টায় তাড়াইল উপজেলা পুরাতন ডাকবাংলো রোড সংলগ্ন বালুর মাঠে জনসভা অনুষ্ঠিত হয়। উপজেলার সাতটি ইউনিয়ন থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশে যোগ দেন।

উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. হাবিবুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে এবং উপজেলা জামায়াতের সম্পাদক এম কে মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে ডা. জেহাদ খান বলেন, দেশের মানুষ সৎ, দক্ষ ও ন্যায়পরায়ণ নেতৃত্বের অপেক্ষায় রয়েছে। নির্বাচিত হলে তিনি কিশোরগঞ্জ–৩ আসনকে ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত ও উন্নত জনপদে রূপান্তর করবেন। তিনি দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী হওয়ার আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আজিজুল হক বলেন, ডা. জেহাদ খান একজন আদর্শবান ও গ্রহণযোগ্য নেতা। তিনি নির্বাচিত হলে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবেন।

চাকসুর সাবেক জিএস সাঈদ বিন হাবিব বলেন, ন্যায় ও মানবিক সমাজ প্রতিষ্ঠায় ১১ দলীয় ঐক্যজোট কাজ করছে। এই লক্ষ্য বাস্তবায়নে দাঁড়িপাল্লা প্রতীকের বিকল্প নেই।

জেলা হিন্দু বিভাগের সেক্রেটারি কৃষ্ণচন্দ্র বসাক বলেন, ডা. জেহাদ খান সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচিত হলে সংখ্যালঘু সম্প্রদায়সহ সকল নাগরিক সমান মর্যাদা পাবেন।

জনসভা চলাকালে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। জনসভায় মৃতপ্রায় নরসুন্দা নদী খনন, স্বাস্থ্যসেবা ও শিক্ষাব্যবস্থার উন্নয়ন, এবং কৃষি খাতকে আধুনিক ও টেকসই করার অঙ্গীকার করা হয়। বক্তারা শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সকলের সহযোগিতা কামনা করেন। শেষপর্যায়ে দোয়ার মাধ্যমে শান্তিপূর্ণভাবে জনসভার সমাপ্তি ঘটে।

রূপালী বাংলাদেশ

Link copied!