× UCB Sticker Card
সোমবার, ২২ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৬, ০৮:৫৪ পিএম

তাড়াইলে হামলায় বিএনপির নেতা আহত, অভিযোগ জামায়াতের বিরুদ্ধে

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৬, ০৮:৫৪ পিএম

আহত তাড়াইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সরোয়ার আলম। ছবি- সংগৃহীত

আহত তাড়াইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সরোয়ার আলম। ছবি- সংগৃহীত

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় বিএনপির একটি নির্বাচনি মিছিলে হামলার ঘটনা ঘটেছে। এতে তাড়াইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সরোয়ার আলমসহ কয়েকজন নেতা-কর্মী আহত হয়েছেন। স্থানীয়রা অভিযোগ করেছেন, জামায়াতের নেতা-কর্মীরা এই হামলা চালিয়েছেন। আহতদের তাৎক্ষণিকভাবে হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে তাড়াইল উপজেলার দিগদাইর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এই সংঘর্ষ ঘটে। এদিন সন্ধ্যার পর কিশোরগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী, সাবেক শিক্ষামন্ত্রী ড. এম ওসমান ফারুকের পক্ষে একটি নির্বাচনি মিছিল বের হয়। মিছিলটি জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী, অবসরপ্রাপ্ত কর্নেল ডা. জেহাদ খানের নির্বাচনী অফিসের সামনে দিয়ে যাওয়ার সময় হঠাৎ হামলা চালানো হয়। এতে সরোয়ার আলমসহ আরও কয়েকজন গুরুতর আহত হন।

তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান, মিছিলের সময় একটি পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে প্রথমে ধস্তাধস্তি হয়, পরে তা বড় সংঘর্ষে রূপ নেয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ বিষয়ে জানতে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডা. জেহাদ খানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

Link copied!