× UCB Sticker Card
সোমবার, ২২ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৪, ২০২৬, ০৯:১৬ পিএম

তাড়াইলে এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৪, ২০২৬, ০৯:১৬ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

কিশোরগঞ্জের তাড়াইলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করেছে।

শনিবার (১৪ এপ্রিল) বিকেল ৪টায় মাদরাসা মার্কেটস্থ রাজদরবার রেস্টুরেন্টে তাড়াইল উপজেলা শাখার উদ্যোগে আয়োজন করা হয়।

উপজেলা শাখার আহ্বায়ক সার্জেন্ট (অব.) মহিউদ্দিন মাসুদ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এবং জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক ইকরাম হোসেন সঞ্চালনা করেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পরে আগত অতিথিদের পরিচয়পর্ব ও প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরা হয়।

প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ জেলা এনসিপির সভাপতি খাইরুল কবির। এ ছাড়া উপস্থিত ছিলেন করিমগঞ্জ উপজেলা এনসিপির আহ্বায়ক মোবারক হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর তাড়াইল উপজেলা শাখার আমীর মাওলানা হাবিবুর রহমান ও সেক্রেটারি এমকে মাসউদ, তাড়াইল উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক সামির হোসেন সাকি প্রমুখ। স্থানীয় গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, এনসিপি দেশের মানুষের অধিকার, গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গঠনে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।

আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া করা হয় এবং উপস্থিত সবার মাঝে ইফতার পরিবেশন করা হয়।

Link copied!