× UCB Sticker Card
সোমবার, ২২ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২২, ২০২৬, ১০:১৯ এএম

কিশোরগঞ্জে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২২, ২০২৬, ১০:১৯ এএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।

শনিবার (২১ মার্চ) সকালে ঈদুল ফিতরের নামাজ শেষে উপজেলার গোপদিঘী ইউনিয়নের শূদ্র হাটি গ্রামে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল ও ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শূদ্র হাটি গ্রামের আবুল হোসেন গ্রুপ ও নাজমুল মেম্বার গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ ও পূর্বশত্রুতা চলছিল। শনিবার সকালে ঈদের জামাত শেষে নাজমুল মেম্বারের লোকজন আবুল হোসেনের বাড়ির সামনে একটি জমিতে বেড়া দিতে গেলে বাধা দেওয়া হয়। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

প্রায় এক ঘণ্টা ধরে চলা সংঘর্ষে আবুল হোসেন (৭২), খুরশিদ আলম (৫৫), হামিদা (৪০), নাজমুল (৩৬)সহ অন্তত ১০ জন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। বেশিরভাগকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও গুরুতর আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য জেলা সদরে পাঠানো হয়েছে।

মিঠামইন থানার ওসি মো. লিয়াকত আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় শান্ত পরিস্থিতি বিরাজ করছে। তবে পুনরায় সংঘর্ষ এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

Link copied!