× UCB Sticker Card
সোমবার, ২২ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৫, ২০২৬, ০৭:৪৪ এএম

কিশোরগঞ্জে তুচ্ছ ঘটনায় চার ঘণ্টাব্যাপী সংঘর্ষ, আহত ৩০

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৫, ২০২৬, ০৭:৪৪ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের ভৈরবে গায়ে ধাক্কা লাগাকে কেন্দ্র করে দুই বংশের লোকজনের মধ্যে দীর্ঘ চার ঘণ্টাব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৪ মার্চ) রাতে উপজেলার কালিকাপ্রসাদ গ্রামে তারাগাঁজী বাড়ি ও খাঁ বাড়ির লোকজনের মধ্যে এ সংঘর্ষ হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, দুই পক্ষের মধ্যে ঈদের আগ থেকেই বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। এ বিরোধ মীমাংসায় সালিশের উদ্যোগ নেওয়া হলেও তা ভেস্তে যায়। এর মধ্যে মঙ্গলবার দুপুরে সিরাজ পাগলা মাজারে ওরস চলাকালে দুই পক্ষের যুবকদের মধ্যে ধাক্কাধাক্কি ও মারামারি হয়। এর জের ধরে রাত আটটার পর উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষের তীব্রতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে পুলিশ হিমশিম খায়। পরে র‌্যাব ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে রাত সাড়ে ১২টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

আহতদের মধ্যে ২২ জনকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্য কয়েকজন আশপাশের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।

ভৈরব থানার পরিদর্শক (তদন্ত) আবু তালেব জানান, এ ঘটনায় এখন পর্যন্ত ছয়জনকে আটক করা হয়েছে। কোনো পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ না এলে পুলিশ বাদী হয়ে মামলা করা হবে।

বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি জোরদার করা হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!