× UCB Sticker Card
সোমবার, ২২ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২৪, ১২:১৪ পিএম

অটোরিকশা মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২৪, ১২:১৪ পিএম

ছবি: রূপালী বাংলাদেশ

ছবি: রূপালী বাংলাদেশ

কিশোরগঞ্জের কুলিয়ারচরে সিএনজিচালিত অটোরিকশায় মাইক্রোবাসের ধাক্কায় অটোরিকশার চালকসহ দুজন নিহত হয়েছেন।

মঙ্গলবার ১০ ডিসেম্বর সকাল ৭টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বাজরা-আলী আকবরী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় দুইজন নিহত ও  তিন যাত্রী গুরুতর আহত হয়েছে।

নিহতরা হলেন-কুলিয়ারচর উপজেলার রামদি এলাকার জুতা ব্যবসায়ী আবু আল হেলাল (৪৯), অপরজন একই উপজেলার দাড়িয়াকান্দি এলাকার সিএনজি চালক মো. আবুল কালাম।

ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজু মিঞা জানান, কিশোরগঞ্জ থেকে ভৈরবমুখী একটি মাইক্রোবাস বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশাকে মুখোমুখি ধাক্কা দিলে ঘটনাস্থলেই সিএনজির চালকসহ দুজন নিহত হন।

সিএনজির অপর তিন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

আরবি/জেডআর

Link copied!