× UCB Sticker Card
বুধবার, ১৭ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি

প্রকাশিত: জুন ১৭, ২০২৬, ০৮:১০ পিএম

স্কুলে গিয়েই নিখোঁজ নবম শ্রেণির সাব্বির, ক্লাসরুমে পড়ে রইলো বই-ব্যাগ

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি

প্রকাশিত: জুন ১৭, ২০২৬, ০৮:১০ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় স্কুলে গিয়ে ক্লাস ফাঁকি দিয়ে বন্ধুদের সঙ্গে বাইরে বের হওয়ার পর থেকে নিখোঁজ রয়েছে সাব্বির হোসেন (১৫) নামে নবম শ্রেণির এক শিক্ষার্থী।

গত মঙ্গলবার (১৬ জুন) সকাল থেকে তার কোনো সন্ধান পাচ্ছে না পরিবার। ​নিখোঁজ সাব্বির উপজেলার কমলাবাড়ী ইউনিয়নের হলিল্যান্ড মডেল স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী এবং হাজীগঞ্জ বাজার সংলগ্ন ভাতিটারী এলাকার বাসিন্দা।

পারিবারিক ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সকাল ৯টার দিকে যথারীতি স্কুলের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় সাব্বির। স্কুলে পৌঁছে সে ক্লাসরুমে তার বই ও ব্যাগ রেখে সহপাঠীদের সঙ্গে স্কুলের পাশে বাইরে যায়। কিছুক্ষণ পর তার বন্ধুরা ক্লাসে ফিরে এলেও সাব্বির আর ফিরে আসেনি। ​পরবর্তীতে বিকেল ৪টার দিকে স্কুল ছুটি হওয়ার পরও সাব্বির বাড়িতে না ফেরায় এবং তার কোনো খোঁজ না মেলায় স্কুলের শিক্ষক বিষয়টি মুঠোফোনে তার পরিবারকে জানান।

স্কুল কর্তৃপক্ষের কাছ থেকে খবর পাওয়ার পর থেকে পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও সাব্বিরের কোনো সন্ধান পাননি। নিখোঁজ সন্তানের অপেক্ষায় বুক ফেটে কাঁদছেন মা-বাবা।

হলিল্যান্ড মডেল স্কুলের প্রধান শিক্ষক মোঃ মাহফুজ আমিন জানান, ওই শিক্ষার্থী নিখোঁজের পর পরিবারকে মুঠো ফোনে জানান সাব্বির স্কুলে আর ফিরেনি। অপরদিকে তার পরিবার আত্মীয় স্বজনদের বাড়িতে খোঁজ করেও সন্ধান পায়নি সাব্বিরের। এরপর আদিতমারী থানায় জিডি করে তার পরিবার। বুধবার সকালে স্কুলে পুলিশ আসেলে বিস্তারিত ঘটনা জানানো হয়।

Link copied!