× UCB Sticker Card
বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৬, ০৩:৫৩ পিএম

সিরাজদিখানে মা-মেয়েকে কুপিয়ে হত্যা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৬, ০৩:৫৩ পিএম

সিরাজদিখান থানা। ছবি : সংগৃহীত

সিরাজদিখান থানা। ছবি : সংগৃহীত

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় ঘরের ভেতরে মা ও মেয়েকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতরা হলেন, আমেনা বেগম (৩৫) ও তার ১০ বছর বয়সি মেয়ে মরিয়ম।

সোমবার (১৯ জানুয়ারি) সকালে উপজেলার রাজানগর ইউনিয়নের দক্ষিণ রাজানগর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, প্রায় চার থেকে পাঁচ মাস আগে আমেনা বেগম তার পরিবারসহ ওই এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস শুরু করেন। বেলা সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে স্থানীয়রা বাসায় গিয়ে ডাকাডাকি করেন। দীর্ঘ সময় সাড়া না পেয়ে দরজা ধাক্কা দিয়ে খুলে ভেতরে ঢুকে মা ও মেয়ের রক্তাক্ত মরদেহ দেখতে পান। পরে তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেওয়া হয়।

নিহত আমেনা বেগম দক্ষিণ রাজানগর গ্রামের নুরুজ্জামানের বাড়ির ভাড়াটিয়া ছিলেন। তিনি বরিশালের বাসিন্দা কাঠমিস্ত্রি মিজানের স্ত্রী।

সিরাজদিখান থানার ওসি মো. আব্দুল হান্নান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহ অথবা পরকীয়াজনিত কারণে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে।

তিনি আরও জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং এ ঘটনায় আইনগতব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

রূপালী বাংলাদেশ

Link copied!