× UCB Sticker Card
বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ১২:০৫ এএম

মুন্সীগঞ্জে নিঃস্ব প্রবাসী, তিন ঘর পুড়ে ছাই

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ১২:০৫ এএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার জৈনসার ইউনিয়নে ভয়াবহ অগ্নিকাণ্ডে ফ্রান্সপ্রবাসী পারভেজ তালুকদারের তিনটি বসতঘর পুড়ে গেছে। এতে অন্তত ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে পরিবারটি।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে আটটার দিকে উপজেলার পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, জৈনসার ইউনিয়নের পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে পারভেজ তালুকদারের বসতঘরে হঠাৎ আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুনের শিখা তীব্র হয়ে আশপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সিরাজদীখান ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে কাঠ ও টিনের তৈরি তিনটি ঘর এবং ঘরের ভেতরে থাকা আসবাবপত্রসহ বিভিন্ন মূল্যবান মালামাল পুড়ে যায়। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে সিরাজদীখান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের দুটি ইউনিট আগুন নেভাতে কাজ করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!