ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মুন্সীগঞ্জে দেশীয় অস্ত্র উদ্ধার

মুন্সিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ১২:২২ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় বাঘড়া ইউনিয়নের চিহ্নিত অস্ত্র ব্যবসায়ী বিকাশের বাসায় যৌথ বাহিনীর অভিযানের ১টি দেশীয় শুটার গান, ৪ রাউন্ড গুলি, ২২ পিস ইয়াবা ও পাঁচশ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শ্রীনগর উপজেলার বাঘড়া ইউনিয়নে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে মুন্সীগঞ্জ আর্মি ক্যাম্প সূত্র।

মুন্সীগঞ্জ আর্মি ক্যাম্প প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, সদর দপ্তর ৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীনে মাওয়া আর্মি ক্যাম্প কর্তৃক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে  শ্রীনগর উপজেলার বাঘড়া ইউনিয়নের সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে। অভিযান চালিয়ে বিকাশ গ্যাং এর অন্যতম সদস্য, চিহ্নিত অস্ত্র ব্যবসায়ী ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি বিকাশের বাসায় যৌথ বাহিনীর অভিযান চালিয়ে ১টি দেশীয় শুটার গান, ৪ রাউন্ড গুলি, ২২ পিস ইয়াবা ও পাঁচশ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত সামগ্রী আইনি প্রক্রিয়ার জন্য শ্রীনগর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।