× UCB Sticker Card
বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১০, ২০২৬, ০৮:৫৪ পিএম

আ.লীগের সাবেক এমপি মহিউদ্দিন আর নেই

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১০, ২০২৬, ০৮:৫৪ পিএম

মহিউদ্দিন আহমেদ। ছবি : সংগৃহীত

মহিউদ্দিন আহমেদ। ছবি : সংগৃহীত

মুন্সীগঞ্জ-১ (সিরাজদীখান-শ্রীনগর) আসনের সাবেক সংসদ সদস্য ও সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন আহমেদ মারা গেছেন। মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মহিউদ্দিন আহমেদের পরিবার সূত্রে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পরিবার জানায়, নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছিলেন তিনি। আগামীকাল মুন্সীগঞ্জ সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের কাজীরবাগ গ্রামে নিজ বাড়িতে তাকে দাফন করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

মহিউদ্দিন আহমেদ (৭৭) মহান মুক্তিযুদ্ধের সময় মুন্সীগঞ্জ জেলায় অন্যতম সংগঠক হিসেবে ভূমিকা পালন করেছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি সিরাজদীখান উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছিলেন।

রাজনৈতিক জীবনে দীর্ঘ সময় স্থানীয় সরকার ও জাতীয় রাজনীতিতে সক্রিয় ছিলেন তিনি। মালখানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে পাঁচবার এবং সিরাজদীখান উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে তিনবার নির্বাচিত হয়েছিলেন। পরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

২০২৪ সালের ছাত্রজনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি এলাকা ছেড়ে আত্মগোপনে ছিলেন। এ সময় তার বিরুদ্ধে কয়েকটি মামলাও দায়ের হয়। মহিউদ্দিন আহমেদের দুই ছেলে ও এক মেয়ে।

রূপালী বাংলাদেশ

Link copied!